শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

পায়ে হেঁটে দেড়শ’ কিলোমিটার পথ পরিভ্রমনে গাজীপুরের ৩ রোভার স্কাউট

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে

পায়ে হেঁটে দেড়শ’ কিলোমিটার পথ পরিভ্রমনে বের হয়েছে গাজীপুরের ৩ রোভার স্কাউট। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ভাওয়াল রাজবাড়ির সামনে থেকে তিন রোভার স্কাউটের পরিভ্রমন যাত্রা উদ্বোধন করেন। এসময় বৃহষ্পতিবার (১৮ মার্চ ২০২১) সকালে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার সম্পাদক মোফাজ্জল হোসেন এএলটি, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, পিয়ার আলী কলেজের রোভার স্কাউট লিডার নুরুল ইসলাম, রোভার স্কাউট লিডার মাসুদা আক্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ফয়সাল আহমেদ তুষার ও মেহেদি হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের ছাত্র।আর মনজিল হাসান টঙ্গী সরকারী কলেজের ছাত্র। ওদের রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমন করবে।পরিভ্রমন শেষে পথের বর্ণনা, পথে ঘটে যাওয়া কোন বিশেষ ঘটনা, কার সাথে দেখা হলো তার বিবরন ইত্যাদি লিখে জমা দিতে হবে। তাহলে তারা পরিভ্রমনকারী ব্যাজ পাবে।এভাবে আরো কিছু ব্যাজ অর্জনের পর পাবে রোভার স্কাউটদের সর্বোচ্চ পদক“ প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড। সেই লক্ষ্যে তারা টানা ৫দিন হেঁটে সোমবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় স্কাউট ট্রেনিং সেন্টারে গিয়ে পরিভ্রমন শেষ করবে।

নানা পথ ধরে সোমবার সকালে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর দিয়ে গাজীপুর জেরা অতিক্রম করে ময়নসিংহ জেলায় প্রবেশ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!