বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে প্রশিক্ষিত নারীদেরকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে প্রশিক্ষিত নারীদেরকে আত্ম—কর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের তহবিল থেকে পায়ে চালিত সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে দুই মাসব্যাপী চলমান প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সহকারী কমিশনার মোঃ মামুন খান, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শরীফ মুনির হোসেন, উপ—সহকারী প্রকৌশলী এটিএম সাদিকুর রহমান, জেলা পরিষদের সদস্য (সংরক্ষিত আসনের) শাহানাজ নাজনীন বাবলী, হাসিয়া বেগম, সাধারণ সদস্য মহিউদ্দিন শরীফ মিটু, শাহরিয়ার কবির বিপ্লব সহ নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক।

জেলা পরিষদের উদ্যোগে ২০ জন নারী উদ্যোক্তাকে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে হাতে—কলমে (কাটিং, সেলাই, এমব্রয়ডারী ও বুটিক) বাটিক ডিজাইনের ওপর দুই মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের প্রত্যেককে প্রতিদিনের আহার ও যাতায়াত খরচ প্রদান করে জেলা পরিষদ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষিত নারীদের নিজ হাতে উৎপাদিত বিভিন্ন পণ্য দেখে অভিভূত হন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরে প্রত্যেক প্রশিক্ষিত নারী উদ্যোক্তাকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে স্বাবলম্বী হতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি করে পায়ে চালানো সেলাই মেশিন, সনদ ও অর্থসহায়তার চেক প্রদান করা হয়েছে।

এরপর প্রধান অতিথি জেলা পরিষদে নির্মাণাধীন বঙ্গবন্ধু কর্ণার—কাম লাইব্রেরী পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!