রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাতক্ষীরায় ঋষি সম্প্রদায়ের ভিটার উপর দিয়ে ভেড়ীবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

ভেড়িবাঁধ নির্মাণের নামে ১১টি ঋষি পরিবারকে আশ্রয়হীন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের ও উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে নিমাই সরকার বলেন, গত বছরের ২০ ম প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের কুড়িকাহুনিয়াসহ বিভিন্ন এলাকার ভেড়ীবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এ সময় ওই এলাকার ১১টি দলিত পরিবারের চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে সরকারি কর্মকর্তারা তাদের বসতভিটা বাইরে রেখে বাঁধ সংস্কারের নকশা তৈরি করেন। কিন্তু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই নকশা উপেক্ষা করে তাদের বসতভিটায় থাকা গাছগাছালি কেটে ভেঁড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করলে তারা বাঁধা দেন। বাধার মুখে দু’ দিন বন্ধ রাখলেও গত ২৭ ফেব্রয়ারি আবারো ওই স্থান দিয়ে বাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে তাদের ১১টি পরিবারের বসবাস হুমকির মুখে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ এ নিয়ে অনুরোধ করলেও পানি উন্নয়ন বোর্ড তাদের সিদ্ধান্ত অটল রয়েছে।

নিজেদেরকে সমাজের পিছিয়ে পড়া মানুষ হিসেবে উল্লেখ করে নিমাই সরকার বলেন, তারা কোন রকম দিন মজুরি খেটে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে। এই ভিটা ছাড়া তাদের মাথা গোঁজার কোন ঠাঁই নেই। বসত ভিটার উপর দিয়ে বেড়ি বাঁধ তৈরি করলে তাদের আশ্রয়হীন হয়ে রাস্তার উপর বসবাস করত হবে। তাই তাদেরকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সস্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এব্যাপারে মানববন্ধনে বক্তব্যে রাখেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, কৃষ্ণ মোহন ব্যানার্জী, গোপাল কুমার মন্ডল ও ধীমান সরকার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!