মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান তালায়  উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অ ভি যা ন ওটি ও প্যাথলজি সিলগালা

নকশা অনুযায়ী সাতক্ষীরার প্রাণসায়র খাল পুনঃখননসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল নকশা অনুযায়ী পুনঃখনন, খালখননর কর্দমাক্ত মাটি বহনের নামে রাস্তাঘাট নষ্ট না করা ও বর্ষার আগে মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে বুধবার দুপুরে শহরে প্রাণসায়র খালের ধারে দাড়িয়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সমাবশ বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা রাশেদুজ্জামান রাশি, মেহেদী আলী সুজয়, এম বেলাল হোসাইন, জাহিদা জাহান মৌ প্রমুখ।

বক্তারা এ সময় শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল নকশা অনুযায়ী পুনঃখনন করার দাবী জানিয়ে বলেন, পানি সম্পূর্ণ না শুকিয়ে পানির মধ্যে খাল খনন করে যে মাটি তোলা হচ্ছে এবং তা বহন করতে গিয়ে সমগ্র শহরে ধূলাবালি ও কাদামাটির শহরে পরিণত করা হয়েছে। সাতক্ষীরার প্রায় সর্বত্র নিন্রত্রণহীনভাবে ট্রলিতে করে মাটি বহন করে অসংখ্য রাস্তাঘাট চলাচলের অনুপযোগী করা হয়েছে। যা বর্ষা হলেই বড় ধরনের দুর্ঘটনার আশংকা তৈরি হচ্ছে। বক্তারা আরও বলেন, বর্ষা আসছে, বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। অবলিম্বে মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!