বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

মুনসুর আহমেদ কেবল সাতক্ষীরার সম্পদ নয়,দেশের সম্পদ-বিএম মোজাম্মল হক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মল হক বলেছেন, মুনসুর আহমেদ কেবল সাতক্ষীরার সম্পদ নয়, দেশের সম্পদ। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত আওয়ামীলীগারকে হারালো। বঙ্গবন্ধুর যে কয়েকজন সহযোদ্ধা ছিল মুনসুর আহমেদ ছিলেন তাদের অন্যতম। দলের দু:সময়ও, চরম প্রতিকুলতায়ও দলকে শক্ত হাতে ধরে রেখেছিলেন। কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হননি। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা কখনও পুরণ হওয়ার নয়। তার স্মৃতি ধরে রাখতে সাতক্ষীরায় তার নামে একটি ইকো পার্ক করা হবে। সোমবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বি এম মোজাম্মল হক বলেন, মুনসুর আহমেদ দলকে আমৃত্যু ভালবেসেছেন। সকল বিভেদ শক্ত হাতে দমন করেছেন। তার শুন্যতার মাত্র কয়েকদিনেই তা সম্পষ্ট হয়ে গেছে। তিনি সকল আওয়ামী লীগের নেতাকর্মীকে মুনসুর আহমেদকে অনুসরণ করার আহবান জানান।

সংবাদ সম্মেলনে বি এম মোজাম্মল হক দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। এসময় তিনি বলেন, দেশ আজ খাদ্য স্বয়ংসম্পন্ন, বিদ্যুতে স্বয়ং সম্পন্ন। শেখ হাসিনার যাদুুতে দেশ অকল্পনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। এতে স্বাধীনতার পরাজিত শক্তিরা দিশেহারা হয়ে পড়েছে। আল জারিরার খবর তারই বহি:প্রকাশ। এসব বিষয়েয় সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। সংবাদ সম্মেলন মুনসুুর আহমেদ এর একমাত্র পুত্র রাজীব আহমেদও তার পিতার প্রতি প্রধানমন্ত্রীর আকুন্ঠ ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এরতেজা হাসান জজ, অধ্যক্ষ আবু আহমেদ, শাফি আহমেদ, ফিরোজ কামাল শুভ্র, শফিউল আজম লেনিন, এজাজ আহমেদ স্বপন, আফসার হোসেন বাবলু, অজয় সরকার, মাহফুজা সুলতানা রুবী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ওয়াহিদ পারভেজ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!