বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় স্ত্রীর উপর অ ভি মা ন করে স্বামীর আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়ায় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার এর ঘটনা আত্মহত্যা নয় এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে৷

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাকপ্রতিবন্ধী শেখ আহসান ও তার আপন ছোট ভাই শেখ আসাদ ৷
এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন বলেন, নিহত ফাতেমার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের সাথে৷ ঘটনার দিন রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ির পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখেন তার স্বামী৷ নিহত ফাতেমার বাক প্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর আসাদের সহযোগিতায় প্রথমে দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে৷ পরে নিহত ফাতেমার ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দুজনকে এক আম গাছের ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে তারা ৷ এ ঘটনায় নিহত করিমপারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন তারই প্রেক্ষিতে ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত থাকা প্রধান ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাদেরকে হত্যা মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে আরো জানিয়েছেন সদর সার্কেল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!