শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

শ্যামনগরের কাশিমাড়ীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে দাতা সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট’র অর্থায়নে এবং বীকোন ফাউন্ডেশনের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জয়নগর মরহুম আলহাজ্ব সাবিলুর রহমান সরদারের বাড়িতে ব্রিটেন’র সোয়ান্সি ইসলামিক একাডেমির ডাইরেক্টর শাইখ ড. আব্দুস সালাম আজাদির সার্বিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।

এতে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত এ কম্বল বিতরনের শুভ উদ্বোধন করেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ারের সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা হাবিবুল্লাহ, কলিমাখালী আজিজীয়া সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক গাজী কবীর আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক রবিউল ইসলাম সহ সেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্যবৃন্দ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এসময় কাশিমাড়ী ও শ্রীউলা ইউনিয়নের অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!