
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে দাতা সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট'র অর্থায়নে এবং বীকোন ফাউন্ডেশনের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জয়নগর মরহুম আলহাজ্ব সাবিলুর রহমান সরদারের বাড়িতে ব্রিটেন'র সোয়ান্সি ইসলামিক একাডেমির ডাইরেক্টর শাইখ ড. আব্দুস সালাম আজাদির সার্বিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।
এতে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত এ কম্বল বিতরনের শুভ উদ্বোধন করেন।
অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ারের সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা হাবিবুল্লাহ, কলিমাখালী আজিজীয়া সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক গাজী কবীর আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক রবিউল ইসলাম সহ সেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্যবৃন্দ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় কাশিমাড়ী ও শ্রীউলা ইউনিয়নের অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.