বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ ভি যা নে ৬০০ পিস ই য়া বা সহ মা দ ক কা র বা রি আ ট ক চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা দুই বছর পর গুড়পুকুর মেলায় উৎসবের আমেজ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক কলারোয়ায় পানিতে ডু বে দুই শি শু র মৃ ত্যু কলারোয়ায় ৮০জন শিক্ষার্থী পেলো বিনামূল্যের বাইসাইকেল আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন

তালা ইউএনও অফিস এলাকায় মে য়া দো ত্তী র্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জ রি মা না

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও সিগারেট বিক্রির অপরাধে দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দোকানে পাবলিক প্লেসে সিগারেট সেবনের অপরাধে আরও একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর ‘২৬) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরদার আবিয়ার রহমান, পিতা—মৃত নেয়ামত আলী সরদার, বাড়ি—বারুইহাটি। উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় তার দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও সিগারেট বিক্রির অপরাধে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

একই অভিযানে ওই দোকানে পাবলিক প্লেসে সিগারেট সেবনের অপরাধে জুয়েল রানা, পিতা—আব্দুর রহমান, গ্রাম—জেয়ালা, তাকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, দোকানদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সতর্কবার্তা আমলে নেননি। এ কারণে তাকে জরিমানা করা হয়েছে এবং দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!