তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
২০
বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস, তালা এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কিট দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল সরদার এবং উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার অংশ হিসেবে এসব ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।