বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক সম্মিলন অনুষ্ঠিত লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ  ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ‘২৬) সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শাহাজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

সভায় বক্তব্য দেন সমাজসেবক জি এম শহীদুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শেখ রেজাউল করিম, শিক্ষক সেলিনা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!