সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার তালায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল এর আসন শূন্য ঘোষণা, বি চা র দাবিতে মিছিল ও প্র তি বা দ সমাবেশ গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল 

সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল এর আসন শূন্য ঘোষণা, বি চা র দাবিতে মিছিল ও প্র তি বা দ সমাবেশ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ৪ আসনের এমপি (জামায়াত থেকে বহিস্কৃত) গাজী নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী কিশোরী মরিয়ম হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা সচেতন নাগরিকের ব্যানারে সোমবার (২১ সেপ্টেম্বর ‘২৬) বেলা সাড়ে ১১টায় শত শত নারী পুরুষের উপস্থিতিতে মিছিলসহকারে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তার কুশপত্তলিকা দাহ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, নুরনগর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আবু ইউসুফ, কৈখালী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আনিসুর রহমান। এছাড়াও ব্যবসায়ী আব্দুল আজিজ ও আব্দুস সালাম মোড়ল প্রমুখ।
বক্তারা অতি দ্রুত সাতক্ষীরা ৪ আসন শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দাবি জানান। এসময় কিশোরী মরিয়ম হত্যায় জড়িত গাজী নজরুল এর ফাঁসির দাবি তোলেন। 
উল্লেখ্য, জামায়াত ইসলাম থেকে গেল সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসন শ্যামনগর থেকে তিনি নির্বাচিত হন। এরপর নৈতিক স্খলনের অভিযোগে ২২ জুলাই দল থেকে বহিস্কার করেন। গতকাল সন্ধ্যায় ঢাকার ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম এর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!