মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা মৎস্যজীবি দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জেলেদের ৮০ কেজির বরাদ্দে মিলেছে ৩৫ কেজি চাল, ব্যাপক অ নি য় মে র অ ভি যো গ আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বি রু দ্ধে মা ম লা শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান: রোগী থাকে যতক্ষণ সেবা দেন ততক্ষণ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য মা দ ক সহ গ্রে ফ তা র  ডুমুরিয়ার গফফার সড়ক যেন ম র ণ ফাঁ দ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক গ্রে প্তা র সাতক্ষীরায় কোর্ট ফি জা লি য়া তি র মা ম লা পূণঃতদন্তভার সিআইডিতে: আদালতে ১৬৪ ধারায় জ বা ন ব ন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুল রবিবার (০৬ সেপ্টেম্বর ‘২৬) বেলা ১২ টায় পরিদর্শন করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা, শৃঙ্খলা এবং বড় স্বপ্ন দেখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ, মাদকের কুফল ও স্মার্ট ফোনের অপব্যবহার নিয়েও কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, গান, ছবি আঁকা ও স্কাউটিংয়ের মতো সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার কথা বলেন। এতে যেমন তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, তেমনি নেতৃত্বের গুণাবলী তৈরি হবে। এছাড়া মন দিয়ে পড়ালেখা করা এবং স্কুলে নিয়মিত উপস্থিত থাকা, শিক্ষকদের শ্রদ্ধা করা, পিতা-মাতাসহ বড়দের মান্য করা, নিয়মমতো চলা, পুষ্টিকর খাবার খাওয়া, অসদুপায় বর্জন করা, সত্য কথা বলা, ভালো মানুষ হয়ে গড়ে ওঠা, আত্মবিশ্বাস বাড়ানো এবং দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার কথা তুলে ধরেন।

পরে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় পরিচালিত স্কুলের ‘সততা স্টোর’ ঘুরে দেখেন এবং কিছু পরামর্শ প্রদান করেন। এদিকে ইউএনও মহোদয়ের এমন অনুপ্রেরণামূলক বক্তব্য তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!