বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ দায়রা জজ আদালতের সাবেক পিপি ও সিনিয়র অ্যাড. গোলাম মেহেদী খান আর নেই  ডুমুরিয়ায় পুকুর থেকে মানষিক ভা র স ম্য হী ন যুবকের লা শ উ দ্ধা র  জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি সদর ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা দীর্ঘ প্রায় ৩০ বছর পর আশাশুনি থেকে দ খ ল মু ক্ত হলো জেলা পরিষদের ৫৫ শতক জমির উপর খননকৃত পুকুর সাতক্ষীরার খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হ ত্যা য় থানায় মা ম লা, কারখানার মালিক গ্রে প্তা র সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উ দ্ধা র  গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি

✍️শরীফুল্লাহ কায়সার সুমন 📝 জ্যেষ্ঠ প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নজরুল বর্ষকে ঘিরে সাতক্ষীরায় জেলার সবচেয়ে বড় ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর ‘২৬) দিনব্যাপী শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শাখার কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক, সদস্য ও সম্পাদকমণ্ডলীর দায়িত্ব বণ্টন এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে স্কুল কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নজরুল বর্ষের প্রধান অনুষ্ঠানকে জেলার সবচেয়ে বৃহৎ ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনে রূপ দিতে বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান কালিগঞ্জে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, নজরুল আমাদের অসাম্প্রদায়িকতা, মানবতা ও প্রতিবাদের চেতনার প্রতীক। তাই নজরুল বর্ষের আয়োজনকে শুধু একটি অনুষ্ঠান নয়, সাতক্ষীরার সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠা করা দরকার।

সহ-সভাপতি গুলশান আরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে শিশু-কিশোরদের পরিচয় ঘটাতে স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পাদকমণ্ডলীর সদস্য নয়ন ভট্টাচার্য বলেন, দায়িত্ব ভাগ করে পরিকল্পিতভাবে কাজ করলে বড় আয়োজনটি সফল ও অর্থবহ করা সম্ভব।

কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না বলেন, আয়োজনের প্রতিটি ক্ষেত্রে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় গুলশান আরা, নয়ন ভট্টাচার্য, প্রতাপ কুমার সরদার, সুজন কুন্ডু, তনয়া তাহরিন, তনয়া তাহরিণ মেধা শায়নী, সুকুমার দাশ বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনকই আহমেদ প্রাপ্তি ও মিতু মন্ডলসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় নিপান্বিতাকে পারিবারিক কারণে কারণে কার্যকিরি পরিষদ থেকে সাধারণ পরিষদে যুক্ত করা হয়। এবং পরিতোষ রায় চৌধুরীকে কার্যকরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। সভা শেষে নবনির্বাচিত কর্মকর্তাদের অংশগ্রহণে শহরের হোটেল পানসিতে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। সভায় স্কুল বিদ্যায়তনের কাজ শুরুর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!