বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় পুকুর থেকে মানষিক ভা র স ম্য হী ন যুবকের লা শ উ দ্ধা র  জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি সদর ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা দীর্ঘ প্রায় ৩০ বছর পর আশাশুনি থেকে দ খ ল মু ক্ত হলো জেলা পরিষদের ৫৫ শতক জমির উপর খননকৃত পুকুর সাতক্ষীরার খেলারডাঙার বেকারী শ্রমিক কোহিনুর হ ত্যা য় থানায় মা ম লা, কারখানার মালিক গ্রে প্তা র সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উ দ্ধা র  গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীর্ঘ প্রায় ৩০ বছর পর আশাশুনি থেকে দ খ ল মু ক্ত হলো জেলা পরিষদের ৫৫ শতক জমির উপর খননকৃত পুকুর

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বেদখল থাকা ৫৫ শতক জায়গার উপর খননকৃত সাতক্ষীরা জেলা পরিষদের একটি বড় পুকুর দখলমুক্ত করেছেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে আশাশুনি উপজেলা সদরে অবস্থিত থানার পার্শ্ববর্তী এলাকা থেকে উক্ত পুকুরটি দখল মুক্ত করা হয়।

এসময় জেলা পরিষদ সার্ভেয়ার আল-আমিন জানান, দখলদার আব্দুস সবুর ৫৫ শতক জায়গার এই পুকুরটি দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত অবৈধভাবে দখল করে আসছিলেন। বুধবার জেলা পরিষদের সমস্ত কাগজপত্র দেখে শুনে স্ব-ইচ্ছায় তিনি এই পুকুরটি জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।

পুকুর দখল মুক্ত কালে সাধারণ মানুষের উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের পুকুরসহ সরকারি যতগুলো অবকাঠামো, জমি ও বিভিন্ন স্থাপনা অন্যের দখলে রয়েছে সেগুলো দখল মুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়তুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!