মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণেরে বিষয়ে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট-২৬) সকাল ১০:০০ টায় এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণ সভায় প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের ‍উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান।

উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার রাফিয়া ফাহমিদা রিমা, সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফায়ার ফাইটার শাহরিয়ার, ওসিসি মো: আব্দুল হাই সিদ্দিকী, ব্রক্ষরাজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক পৌর প্যানেল মেয়র শফিকউদদৌলা সাগর, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা ঈমাম সমিতির সেক্রেটারী মাববুবুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।

উক্ত এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা শ্যামল কুমার বিশ্বাস।
যুব-নেতৃত্বাধীন নেক্সাস শক্তিশালীকরন এডভোকেসিতে সাতক্ষীরার কমিউনিটি কনসালটেশনের ফলাফল এবং উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এক্টিভিস্টা সাকিব হাসান।

নেক্সাসের মূল লক্ষ্য মানবিক সহায়তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করে পদ্ধতির মাধ্যমে সাতক্ষীরার দুর্যোগপ্রবণ স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাস করা, যুব নেতৃত্ব বিকাশ করা এবং সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নীতি, বাজেট ও পরিষেবা প্রদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনা।

সভায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে চিহ্নিত বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। নেক্সাস প্রোগ্রামের আওতায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকট, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের অভাব, সাইবার অপরাধ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, মাদকাসক্ত ও যুবদের সামাজিক ঝূঁকি, লবণাক্ততা বৃদ্ধিতে কৃষি বিপযয়, জলবায়ূ পরিবতন জনিত স্বাস্থ্যঝুঁকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। তরুণ প্রতিনিধিরা মাঠপর্যায়ের তথ্য, জনগণের মতামত ও সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন সাতক্ষীরা বহুমাত্রিক ও আন্ত:সম্পর্কিত সংকট মোকাবেলায় সমন্বিত নেক্সাস পদ্ধতি একটি কার্যকর ও টেকসই উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে। যুবদের নেতৃত্বে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহন নিশ্চিত করে সমস্যা সম্পদ ও সম্ভাবনার ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান চিহ্নিত করা সম্ভব হয়েছে। উন্নয়ন শান্তি ও সামাজিক সম্প্রীতি, জলবায়ূ পরিবর্তন এবং জরুরী সাড়া প্রদানের সমন্বিত পরিকল্পনা কমিউনিটির সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি করবে।

 

সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি ও কমিউনিটির যৌথ অংশগ্রহন পরিকল্পনার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। সর্বোপরি যুব নেতৃত্বাধীন এই কমিউনিটি নেক্সাস প্লান সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমুলক, জলবায়ূ-সহনশীল, শান্তিপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ সুগম করবে।

সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন এসব সমস্যা ও অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!