শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের কালিন্দীতে নি খোঁ জ জেলের ম র দে হ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হ ত্যা: রি মা ণ্ড শেষে মামুন কা রা গা রে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সং ঘ টি ত গ ণ হ ত্যা র বি চা র দা বি তে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বি ক্ষো ভ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদল নেতাদের দোয়া মাহফিল ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক বিল্লাল হোসেনকে অ ব্যা হ তি সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার মিশন’-২০০১ সাল থেকে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সংগঠনের বিভিন্ন ইউনিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে গত ২৯ জুলাই ২০২৬ (বুধবার) সন্ধ্যা ৭টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফেয়ার মিশন সাংবাদিক ফোরাম’।

ফেয়ার মিশনের সভাপতি সহকারী অধ্যাপক ইউসুফ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান।  

স্বাগত বক্তব্য রাখেন, ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ৩ নম্বর সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফেয়ার মিশনের সহ-সভাপতি রাজু আহমেদ ও মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ।
আলোচনা সভা শেষে মোহাম্মদ ফারুক মাহবুবুর রহমানকে সভাপতি এবং আব্দুল কাদের মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ ও মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, কোষাধ্যক্ষ এস. এম. মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, সাহিত্য সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ লালটু এবং দপ্তর সম্পাদক হারুন অর-রশিদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ বাহাউদ্দীন ও রশীদুল আলম রশীদ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন যে, ফেয়ার মিশন সাংবাদিক ফোরাম দেবহাটার সামগ্রিক উন্নয়ন ও অনিয়ম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!