রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ পরবর্তী খুলনার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ’র মনিটারিং শ্যামনগরে মোটরসাইকেল ধা ক্কা য় সড়কে প্রা ণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আ ট ক তালায় মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে ৩ লক্ষ টাকার মাছ ম রে সা বা ড়! ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ উপকূলের পশুর হাটে শেষ মুহূর্তের ধুম: সাতক্ষীরায় চাহিদার তুলনায় ১৮ হাজার পশু উদ্বৃত্ত কালিগঞ্জে ভুমিহীনদের জমি দ খ লে র চে ষ্টা: ভা ঙ চু র ও মাছ লু টে র অ ভি যো গ আদ-দুহা ফাউন্ডেশনের আয়োজনে কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ঈদ উল আযহা সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ পিকআপ-মোটরসাইকেল সং ঘ র্ষে তালায় নি হ ত ২

তালায় মৎস্য ঘেরে বি ষ প্র য়ো গে ৩ লক্ষ টাকার মাছ ম রে সা বা ড়!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে ৬০ বিঘা আয়তনের মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা শুক্রবার (২৯ মে’২৬) রাতে ঘেরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে বলা হয়েছে। বিষাক্রান্ত হয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়েছে। এরআগে ওই প্রতিপক্ষ মাহাসিন, ইদ্রিস ও রাঙ্গা উক্ত ঘেরের বেড়িবাঁধ কেটে দিয়ে ঘের দখলের চেষ্টা করে বলে অভিযোগে বলা হয়েছে।

ঘের মালিক উপজেলার মাঝিয়াড়া গ্রামের গাজী কামরুল ইসলাম বলেন, মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলের ৬০বিঘা জমি ৬ বছরের জন্য জমি মালিকদের কাছ থেকে স্ট্যাম্পে চুক্তি করে হারি নিয়ে সেখানে মাছের ঘের পরিচালনা করে আসছেন। ৬ বছরের মধ্যে ইতোমধ্যে ২ বছর শেষ হয়েছে। কিন্তু এই ঘের অবৈধভাবে জোর দখল নেবার জন্য একই এলাকার ইদ্রিস আলী মোড়ল, মহাসিন শেখ ও সুমন শেখ ওরফে রাঙ্গা দীর্ঘদিন ধরে নানান অপচেষ্টা করে আসছে। কিন্তু ঘের দখল করতে না পেরে প্রতিপক্ষরা ঘেরের ২স্থানে বেড়িবাঁধ কেটে দিয়ে লক্ষধিক টাকার ক্ষতিসাধন করে। এঘটনার বাঁধা দিলে মহাসিন গং নিরিহ ঘের মালিক গাজী কামরুল ইসলামকে নানান হুমকি প্রদান করে।

ভুক্তভোগী ঘের মালিক গাজী কামরুল ইসলাম বলেন, মহাসিন, রাঙ্গা ও ইদ্রিস মোড়ল ঘের দখলে ব্যর্থ হয়ে শুক্রবার রাতে ঘেরের ক্যানেলে বিষ প্রয়োগ করে। বিষে ক্যানেলে থাকা বিভিন্ন প্রজাতীর ৩লক্ষ টাকার মাছ মরে গেছে। এঘটনার প্রতিকার পেপে কামরুল ইসলাম তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!