শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় উদ্ধোধন হলো “সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার”

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বসেই এখন ভারতের বেঙ্গালুরুর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন জেলার মানুষ। এ লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১২ মে ‘২৬) শহরের সঙ্গীতার মোড়স্থ রাধানগর এলাকার এইবি টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে উদ্ধোধন করা হয়েছে “সাতক্ষীরা টু বেঙ্গালুরু অনলাইন হেল্প কেয়ার সেন্টার”।

ফিতা কেটে এই অনলাইন হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সাতক্ষীরা শহরের এনজি হাসপাতালের চিকিৎস্যক ডা: মাহফুজ। 

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তির কল্যাণে চিকিৎসা সেবা এখন মানুষের দোরগোড়ায় পোঁছে যাচ্ছে। এই অনলাইন হেল্প কেয়ার সেন্টারের মাধ্যমে সাতক্ষীরার রোগীরা ঘরে বসেই ভারতের বেঙ্গালুরুর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

অনলাইন হেলথ কেয়ার সেন্টারের পরিচালক মারুফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকেই ভারতে যেতে হয়। বিশেষ করে হৃদরোগ, ক্যান্সার, কিডনি, নিউরো ও লিভারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য বিপুল অর্থ ব্যয় করে দেশের বাইরে যেতে হয়। নতুন এই সেন্টার চালুর ফলে প্রাথমিকভাবে অনলাইন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, রোগ নির্ণয়, মেডিকেল রিপোর্ট যাচাই এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা পাওয়া যাবে।

এছাড়া প্রয়োজনে রোগীদের ভারতের বেঙ্গালুরুর খ্যাতনামা হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য রেফার, অ্যাপেয়াটমেন্ট গ্রহণ ও চিকিৎসা সংক্রান্ত সার্বিক সহযোগিতাও প্রদান করা হবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরায় এমন উদ্যোগ স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে সীমান্তবর্তী এই জেলার সাধারণ মানুষ কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!