শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার উদ্যোগে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া অনুষ্ঠিত  চি হ্নি ত মা দ ক কারবারী ও স ন্ত্রা সী জিয়ার অনতিবিলম্বে গ্রে ফ তা র ও শা স্তি র দাবিতে মানববন্ধন গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান- আইজিপি মোঃ আলী হোসেন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির। 

শুক্রবার (২৪ এপ্রিল ‘২৬) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিতে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এর আগে গোপালগঞ্জ জেলায় পুলিশের আইজিপি’র সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সকালে গোপালগঞ্জে পৌঁছান। 

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরবর্তীতে বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভায় গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার ‌মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ, হাবিবুর রহমান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম-সেবা এবং সংশ্লিষ্ট জেলার পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ- এর বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্য ও সিভিল স্টাফগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে তাঁদের বিভিন্ন প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

আইজিপি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।

জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। 

বিশেষ মতবিনিময় সভা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের হাতে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!