রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

জনগণের সেবা করার প্রত্যাশায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হচ্ছেন আসাদ আহম্মেদ অনজু

শেখ কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সাবেক কাউন্সিলর শেখ আসাদ আহম্মেদ অনজু।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড। ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কাউন্সিলর প্রার্থীরা। ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও পথসভা করে জনপ্রিয়তা অর্জন করেছেন সাবেক এই কাউন্সিলর। কাউন্সিলর প্রার্থী শেখ আসাদ আহম্মেদ অনজু বলেন, একজন প্রতিনিধি নয়, জনগণের সেবক হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের সেবা করার প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন তিনি। সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ আহম্মেদ অনজু বলেন, আমি ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করি। পরবর্তীতে জেলা যুবলীগের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করি। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালিত করে আসছি। বিগত নির্বাচনে আমি অল্পকিছু ভোটে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর পদে পরাজিত হলেও আমার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি এবং সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি। আমি যতদিন বেঁচে থাকবো জনগণের কল্যাণে এভাবেই কাজ করবো। আমার ওয়ার্ডের সকল পর্যায়ের নাগরিকদের দোয়া ও সমর্থন কামনা করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!