বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই সাতক্ষীরায় অপ্রতিমসহ নি হ ত সকল শিশুর বি চা রে র দা বি তে প্র তি বা দ সমাবেশ সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

✍️মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার মধ্য মাছখোলা গ্রামের বাসিন্দা মোঃ শামালী সরদার (৬৮) আর নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল ‘২৬ ) ভোর ৬টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজ একই দিন আসর নামাজের পর মধ্য মাছখোলা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। তিনি মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “শামালী সরদার একজন সৎ, পরোপকারী ও সমাজসেবামূলক কাজে নিবেদিত মানুষ ছিলেন। তার মৃত্যু এলাকায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।”

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক সহিদুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং মরহুমের ছোট ভাই মোঃ রুহুল কুদ্দুছ। বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা রওশন আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা শাহিনুর রহমান, অ্যাডভোকেট শামীম রেজা, অধ্যাপক আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী।

জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ সাইফুল ইসলাম। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!