সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বিয়ের দুই মাস অতিবাহিত হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার কালিগঞ্জের ১৬ বছর বয়সী কিশোরী গৃহবধূ বৃষ্টি ওরফে খুকুমণি। শনিবার (২৮ মার্চ ‘২৬) রাতে বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

​বৃষ্টি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভুতির মোড় এলাকার বাবলু সরদারের মেয়ে এবং বন্ধকাটি গ্রামের নাইম হোসেনের স্ত্রী।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে নাইম হোসেনের সাথে বৃষ্টির বিয়ে হয়। শনিবার রাতে বাবার বাড়িতে শয়নকক্ষের আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন শাওনের নেতৃত্ব পুলিশের একটি টিম রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে, তার আত্মহত্যার সঠিক কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় একটি সূত্র জানায়, নলতায় ওরস শরিফ যাওয়ার বিষয়ে স্বামীর অনুমতি না পেয়ে অভিমান তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রবিবার (২৯ মার্চ ‘২৬) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!