সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে 

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। শনিবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত বুধবার (১৮ মার্চ’২৬)  থেকে শুক্রবার (২৭ মার্চ ‘২৬) পর্যন্ত টানা ১০দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে গত গত ১৮ মার্চ (বুধবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত টানা ১০দিন বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরো জানান, ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারো উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশের ওসি রাশেদুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম। তিনি আরো জানান, ভোমরা স্থলবন্দরটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!