শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্বদেশ এর সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈ-মাসিক সমন্ময় সভা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর মহাসচিব, গণ টেলিভিশনের চেয়ারম্যান এবং দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনিছুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কিত দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর নৃশংস হামলা চালায়। রাতভর চলে হত্যাযজ্ঞ, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ ২০১৭ সালের ১১ মার্চ সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়নি।

মোঃ আনিছুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরও জোরালো উদ্যোগ নিতে হবে। কারণ এই ইতিহাস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববাসীর কাছে ২৫ মার্চের গণহত্যার সত্য তুলে ধরতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একদিন এই দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!