রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটায় এডিস মশাবাহিত ডেঙ্গ রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 
শনিবার (১৪ মার্চ ‘২৬) সকাল ১০টায় পারুলিয়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরাদ হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন সহ ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের নেতৃত্ববৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, ডেঙ্গু বর্তমানে আমাদের দেশের একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। ডেঙ্গু মূলত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়, যা পরিষ্কার পানিতে জন্মায়। তাই শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা।
আজকের এই পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করার মূল উদ্দেশ্য হলো আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানির উৎসগুলো ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির ট্যাংক কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি ডেঙ্গু মশার জন্য উপযুক্ত প্রজননক্ষেত্র হতে পারে।
উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করছে এবং করবে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা সবাই যদি সচেতন হই এবং একসাথে কাজ করি, তাহলে ডেঙ্গুকে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!