
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৭ মার্চ (শনিবার ‘২৬) বিকাল ৫ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে সভাপতি আঃ হাকিমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, উপজেলা বি এন পি সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, জামায়াত ইসলামি উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহ,তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন,ঢাকা উত্তর যুব জামায়াত নেতা ডঃ তৈয়েবুর রহমান, বি এনপি সংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আঃ রহমান, খেশরা ইউনিয়ন চেয়রাম্যান কামরুজ্জামান লাল্টু, যুব জামায়াত সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতারের আগমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা মডেল মসজিদের পেশ ইমাম মাওঃ তৈহিদুর রহমান। দোয়া অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়।
প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।