বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার (চাকুরীর মেলা)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় প্রতিষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শনিবার (২৮ ফেব্রুয়ারি ‘২৬) বেলা ১১টায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ASSET প্রকল্পের তত্ত্বাবধানে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে “জব ফেয়ার” অনুষ্ঠিত হয়। এ জব ফেয়ারে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকুরি ও ক্যারিয়ার বিষয়ক বাস্তব ধারণা লাভ করে।

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রবিউল ইসলাম, সার্ভিক বিপিও লিমিটেডের এইচআর এক্সিকিউটিভ শাখাওয়াত হোসেন সজীব, সিডব্লিউ স্কিলস -এর বিজনেস ডেভলপমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফুর, প্রাণ-আরএফএল কোম্পানির উপ-ব্যবস্থাপক মোঃ জুবায়ের হোসেন, প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ কামাল হোসেন। প্রজেক্টরের মাধ্যমে অনবদ্য প্রেজেন্টেশন উপস্থাপন করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আশিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মেহেদী হাসান, বশির আহমেদ, সেতু বিশ্বাস, শিক্ষার্থী প্রিন্স মল্লিক ও ফয়সাল কবির।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ASSET প্রকল্পের আওতায় এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. ইমতিয়াজ শরীফ। পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী পলাশ সিকদার।

জব ফেয়ারটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া সৃষ্টি করে। জব ফেয়ারে আগত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবছরই এ ধরনের আয়োজন চলমান রাখার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!