বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন স্বদেশ সংস্থার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামীর মা ম লা সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা চা র কা লে সুন্দরবনে আহরণ নি ষি দ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উ দ্ধা র  চাঞ্চল্যকর সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা র ঘটনায় গ্রে প্তা র-২ চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

মানবতার ঘর ফাউন্ডেশনের উদ্যোগে কালিগঞ্জ ও আশাশুনিতে ইফতার সামগ্রী বিতরণ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিভিন্ন ওয়ার্ডে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে “মানবতার ঘর ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৪ সাল থেকে আত্মমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সংগঠনটির উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ‘২৬) দিনব্যাপী উপজেলার নলতা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন। এসময় সংগঠন সূত্রে জানা যায়, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক পর্যায়ে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তালিকাভুক্ত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেল, ছোলা, মুড়ি, ও খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। মানবতার ঘর ফাউন্ডেশনের পরিচালক, জেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটন ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল) বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ সময় সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এ কার্যক্রম বিগত ১২ বছর যাবত চলে আসছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!