সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

সাতক্ষীরা সীমান্তে ভা র তে মৃ ত্যু ব র ণ কা রী মাকে শেষবার দেখলেন দুই বাংলাদেশি মেয়ে

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
ভারতে মৃত্যুবরণ করা মাকে শেষবার দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশে বসবাসরত দুই মেয়ে। সাতক্ষীরার ভোমরা সীমান্তে  বিজিবি ও বিএসএফ যৌথভাবে এই ব্যবস্থা গ্রহণ করে। 
বুধবার (১১ ফেব্রুয়ারি ‘২৬) দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামের গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার দুই মেয়ে শিরিনা খাতুন ও আলেয়া খাতুন বৈবাহিক সূত্রে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা ভাড়ুখালী গ্রামের বাসিন্দা। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তারা বিজিবির কাছে সাক্ষাতের আবেদন জানান। একই সঙ্গে ভারতে অবস্থানরত পারিবারের পক্ষ থেকেও বিএসএফের কাছে আবেদন করা হয়।
উভয়পক্ষের আবেদন মানবিক বিবেচনায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভোমরা বিওপি এবং ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প যৌথভাবে জিরো পয়েন্টে মরদেহ আনার ব্যবস্থা করে।  বিজিবি ও বিএসএফের তত্ত্বাবধানে উভয় পরিবারের সদস্যরা সীমিত সময়ের জন্য সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান। পরে মরদেহটি ভারতের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!