সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

তালায় পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ‘২৫) সভা কক্ষে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বার, ব্যবসায়ী, সমাজকর্মীবৃন্দ। তাছাড়া বিভিন্ন নারী দলের প্রতিনিধিসহ মোট ৩০ লবি সভায় অংশগ্রহণ করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগিতায় ছিলেন জালালপুর ও মাগুরা ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা খাতুন। উক্ত সভায় বিভিন্ন দফতর প্রতিনিধিগন তাদের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি নারী দলের সদস্যদের সেবা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেন। কৃষি, স্বাস্থ্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবার বিষয়ে পরামর্শের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!