মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে জয়িতা জয়ে জ্যোৎস্না আরা কে সংবর্ধনা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা জেলা ও উপজেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরী ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) দুপুরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সৌজন্যে শহরের কামালনগর লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা জেলা ও উপজেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য রুমা রানী বরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা সংগঠক আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, খবর সাতক্ষীরা’র সম্পাদক আবু জাফর সিদ্দিকী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার অফিস সহকারি মোতাছেম বিল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!