রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

সাতক্ষীরায় নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদ‍ায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সাজানো হয় ক্রিসমাস ট্রি, কাটা হয় কেক। বিলানো হয় নানা উপহার। সেই সাথে শুভকামনায় মেতে ওঠেন সবাই। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই তালার ট্যাবনাকল অফ গ্রস্ক চার্চ বাংলাদেশ গীর্জাসহ জেলার বিভিন্ন গীর্জা ও বাড়ি-ঘর সাজানো হয় নান্দনিকভাবে। একই সাথে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। আয়োজন করা হয় বড়দিনের গান, তৈরি করা হয় কেক, বিশেষ খাবার ও কীর্ত্তন অনুষ্ঠানের। সকালে গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

এসময় ট্যাবনাকল অফ গ্রস্ক চার্চ বাংলাদেশ গীর্জায় পোষ্টার দানিয়ল বৈদ্য, নিপা বৈদ্য, তমালিকা সরকার, সাইমন বাড় জসম, রামপ্রসাদ ও শিশুরা উপস্থিত ছিলেন।

এসময় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় প্রার্থনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!