
সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি সিটিজেন গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ‘২৫ ) বিকেলে নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর অর্থায়নে পারিবারিক সহিংসতা প্রকল্পের আওতায় ভূমিজ ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন সিটিজেন কমিটির সভাপতি গাজী শহিদুল্লাহ গাজী।
সংগঠনের সাধারণ সম্পাদক মহিলা ইউপি সদস্য শিরিনা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা।
অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক প্রতিনিধি Lis Rasnu ssen kazal। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক প্রতিনিধি Lise Bidstup, ইউপি সদস্য নাসিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আকরাম হোসেন, আবুল কালাম , সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, ইমাম মোঃ আবদুল জলিল, পুরোহিত সমীর চক্রবত্তী , ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাসেল শাহরিয়ার হোসেন, মাইশা আক্তার প্রমুখ।