বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় শিক্ষায় ঝরে পরা রোধে শিক্ষক অ্যাক্টিভেশন কর্মশালা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় শিক্ষকদের নিয়ে শিক্ষক অ্যাক্টিভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ‘২৫) তালায় গ্রীনম্যানের প্রধান কার্যালয়ে “Resilient Education, Empowered Communities শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষক অ্যাক্টিভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কর্মশালায় স্থানীয় তিনটি বিদ্যালয়ের ৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।কর্মশালাটি পরিচালনা করেন গ্রীনম্যানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সায়িদ ওমর আল ফয়সাল। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইমরান রাব্বি, হেড অব অপারেশন্স সুজয় চক্রবর্তী এবং ফ্রন্টলাইনার সায়িদ ওমর আল ফাহাদ।

ইউনেস্কো ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর উদ্যোগে এবং ইয়ুথ ফর পলিসি’র বাস্তবায়নে স্থানীয় যুব সংগঠন গ্রীনম্যান আয়োজিত এ কর্মশালায় শিক্ষকদের মাধ্যমে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক দৃঢ় করার কৌশল নিয়ে আলোচনা হয়। প্রকল্পটির লক্ষ্য ঝরে পড়া শিক্ষার্থীর হার কমিয়ে শিক্ষা বিস্তৃত করা। গ্রীনম্যান সাতক্ষীরা অঞ্চলের স্থানীয় পার্টনার হিসেবে এ প্রকল্পে কাজ করছে। আগামী নভেম্বর পর্যন্ত চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক অ্যাক্টিভেশন কর্মশালা, অভিভাবক সভা, উঠান বৈঠক এবং অভিজ্ঞতা বিনিময় সভার মতো কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!