শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মো: মেহেদী রাসেল, সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় জাতির বরণ্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতা প্রিয় সকল প্রতিষ্ঠান, সংগঠন ও শতাধিক ব্যক্তি মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশ বাগানে চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,১৯৭১ সাল মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সহিত সম্মুখে যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!