রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

তালায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে সোমবার (০২ জুন’২৫) সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধানের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ভূমিজ ফউন্ডেশন পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আক্তার স্বপন, দিলীপ কুমার সানা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, নারী সংগঠক গুলশানারা বেগম, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, কৃষক তফেজ আলী, মোবারক হোসেন, শিক্ষক রুহুল আমিন, জেসমিন খাতুন, মানছুরা খাতুন, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোঃ আফজাল হোসেন প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো তুলে ধরা হয় এবং সমস্যা সমাধানের উপর নানাবিধ আলোচনা হয়। এছাড়া বৃক্ষরোপণ কার্যক্রমসহ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!