সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

শেষ ধুলোর পথ- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

শেষ ধুলোর পথ

সময়ের সাথে বয়স বাড়ছে,
আর ফাঁকা হয়ে যাচ্ছে বুকের ভেতর—
একটা কিছু খসে পড়ে প্রতিদিন,
অদৃশ্য পাখির পালকের মতো
শূন্যে ভাসে কোথাও হারিয়ে যায়।

সন্ধ্যার ট্রেন জানালায় চোখ রেখে
আমি দেখি আরেকটি মুখ—
আমারই বয়সী,
তার চোখেও জমে থাকা পথের ধুলো,
হয়ত তার বাড়িতে
একটা টেবিল ঘিরে বসে আছে
প্রতীক্ষার মানুষগুলো,
একটা শীতল থালা,
কিছু কথা বলা হয়নি আজও।

আমি ফিরে আসি—
গেটের তালা খুলতে গিয়ে আঙুল আটকে যায়,
একটা ডিম পড়ে যায় নিঃশব্দে,
স্মৃতির মতো ভেঙে পড়ে,
একটু কুসুম, একটু শাদা—
বিলীন হয়ে যায় মেঝের উপর।

তবু বুকের গোপন নোটবুকে
নিমন্ত্রণ গুনে দেখি—
কেউ আসেনি, তবু অপেক্ষা থেকে গেছে।
কেউ একবারও ফিরে তাকায়নি,
তবু ধুলোর পথ তবু মুছে যায়নি।

একটা মানুষ পুরোপুরি গেলে
তার সঙ্গে মরে যায় কত শত মুখ,
কত শত পদচিহ্ন,
একটা ছেঁড়া নোটবুকের
শেষ পাতায় লিখে রাখা
শেষ অক্ষরটুকু।

আর আমি?
আমি শুধু রাতের অসংখ্য ফল চিবোতে চিবোতে
চোখ বুজে অনুভব করি—
একটা অদৃশ্য ট্রেন দূরে হারিয়ে যায়,
আর বুকের ভেতর ধুকপুক শব্দ
আরেকটু ক্ষীণ হয়ে আসে।

কোর্ট স্টেশন
২০ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!