বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালার ইসলামকাটি ব্রিজ মরণ ফাঁদে পরিণত!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ব্রিজের উত্তর পাশে ব্রিজ থেকে নামতে গেলে বড় গর্ত যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হয়। এলাকাবাসী বিষয়টি সমাধানে এলজিইডি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের উত্তর পাশে নামতে গেলেই ঐ গর্তের মধ্যে পড়তে হবে। সম্প্রতি কয়েকজন পথচারীরা মোটরসাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে আহতও হয়েছে। অনেকের হাত-পা ভেঙে গেছে। অজানা অনেক পথচারী রাতের আঁধারে চলতে গেলে তারা দুর্ঘটনার শিকার হবেÑএতে কোন সন্দেহ নেই।

পথচারী বেলাল হোসেন জানান, ‘আমি গতকাল হয়তো মারাই যেতাম। ভাগ্যের জোরে বেঁচে গেছি। কারণ ব্রিজের উত্তর মাথায় যে বড় গর্ত রয়েছেÑতা আমি জানতাম না। কোন রকমে গাড়িটা রক্ষা করেছি।’

আব্দুল জলিল নামের আরেক পথচারী জানান, এই গর্তের বিষয় আপনারা একটু লেখেন, নইলে যেকোন সময় মানুষ এই গর্তে পড়ে মারা যাবে।

পথচারী ওমর আলী জানান, এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ভারী যানবাহন চলাচল করে।

তাদেরকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বিষয়টি সমাধানে এলজিইডি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণেল দাবী জানান।

এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!