শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে দল থেকে বহিস্কার ও কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিস্কার, বর্তমান জেলা কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।

জলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে রবিবার দুপুরে শহরের সঙ্গীতা মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিন করে। এর আগে তারা সাতক্ষীরা প্রেসক্লাবে একই দাবীতে সংবাদ সম্মেলন করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন শিকদারের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান খোকা, সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, আশাশুনি থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহারিয়ার জামান, সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজ পথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তারা এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে বহিষ্কার ও বর্তমান জেলা কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনসহ ত্যাগী নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!