শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী সাবেক চার ছাত্রনেতার স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে শুক্রবার (০৩ জানুয়ারি ‘২৫) সকালে স্থাণীয় বল্ডফিল্ড মাঠে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে উক্ত ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় ১৯৭৯ সাল থেকে শুরু সাবেক ছাত্রদল ও বর্তমান ছাত্রদলের মধ্যে উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, শেখ হাবিল হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক রাব্বি হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক রাসেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালামুল্লাহসহ অন্যান্যরা।

প্রীতি ক্রিকেট খেলায় শেখ হাসিনা গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় কারাবন্দি অবস্থায় নির্যাতিত মৃত্যুবরণকারী চার সাবেক ছাত্রনেতার স্মরণে ১ মিনিট নিরাবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। খেলাটি এসময় হাজার হাজার দর্শক উপভোগ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!