রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন

তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে রবিবার (১৫ ডিসেম্বর ‘২৪) শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, আলাউদ্দিন জোয়ার্দ্দার ও মোঃ ময়নুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, এলজিইডি কর্মকর্তা বিজন কুমার মন্ডল, ইউএনও অফিসের মো মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, ছাত্রী প্রতিনিধি ফাইমা হোসেন, শিক্ষক সরকার নিহার রঞ্জন, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক হোসেন, মাগুরা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডাঃ আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!