শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

তালায় কৃষক পূর্নবাসন ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৪৭ বার পড়া হয়েছে

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাতক্ষীরার তালা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচী এর আওতায় ১১৮০জন ও পুনর্বাসন কর্মসূচী আওতায় ৪২০জন ক্ষুদ্র ও প্রাম্ভিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাষীদের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, ভুট্টো, টমেটো, মরিচ ও সুর্যমুখীর বীজ ও সার বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসর পিপিআই মোঃ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন।

বীজ ও সার বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদও চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার, মহিলা ভাইস-চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্গ্ধিা খাঁ বাবলী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রাম্ভিক চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!