শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

কলারোয়ার কাকডাঙা সীমান্তে চারজন বাংলাদেশী ও তিনটি গরু আটক

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ‘২৪) সকালে আটক করেছে বিজিবি।

কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। একই সময়ে কলারোয়া উপজেলার চাঁন্দুড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা তিনটি গরু আটক করে।

আটককৃতরা হলেন, বরিশাল জেলা সদরের কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের মো: সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদরের সর্বদীঘিয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙা জেলা সদরের জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পান যে অবৈধপথে কয়েকজন বাংলঅদেশী ভারতে ঢুকবে। সে অনুযায়ি তারা বৃহষ্পতিবার কাকডাঙা সীমান্তের ১৩/৩ নম্বর সীমানা পিলারের নিকটে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ১৩/৩ নাম্বার মেইন পিলারের কাছ থেকে ওই চারজন বাংলাদেশীকে আটক করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়। প্রায় একই সময়ে ভারত থেকে চঁান্দুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় তিনটি গরু আটক করা হয়।আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত গরু কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে বিজিবি’র পক্ষ থেকে বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!