শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

কালিগঞ্জে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করলেন আলহাজ্ব আব্দুর রব

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুরের বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুর রব  নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করেছেন।

আজ রবিবার (০৬ অক্টোবর ‘২৪) বিকাল সাড়ে ৫টায় মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট সংলগ্নে অত্র ইউপির সাবেক প্রয়ত চেয়ারম্যান শেখ আব্দুল হকের উৎসর্গে পানির ফিল্টার উদ্বোধন করা হয়। শেখ আব্দুর রব উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র।

মথুরেশপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য এসএম আবু তাহের তোহারের সভাপতিত্বে ও গুমানতলী কামিল মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুর রব। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা নিজদেবপুর গ্রাম, এখানে মানুষের বিশুদ্ধ খাবার পানির কষ্ট দীর্ঘদিনের। চলাচলের পথ বিঘ্ন লেগেই আছে। তাই এলাকার মানুষের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্হাপন করে দিয়েছি। তাছাড়া রাস্তাঘাট সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত অব্যাহত রেখেছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য এসএম আবু হাসান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মহিউদ্দীন আহমেদ, উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাহমুদন্নবী, ধলবা‌ড়িয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক ম‌নিরুল ইসলাম, গৌবিন্দকাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হাসান, সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসনাত আলী প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!