বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

দেবহাটায় ধর্মীয় নেতা ও কাজীদের গোলটেবিল বৈঠক

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে ধর্মীয় নেতা ও কাজীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ই সেপ্টেম্বর’২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে প্রথমে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে তার অফিসকক্ষে ২০ জন ধর্মীয় নেতা ও কাজীদের সাথে আলোচনা করেন। পরে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।

বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আজিজুর রহমান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, সিডিও মিজানুর রহমান, জেসিডিও পিন্টু মন্ডল সহ দেবহাটা এপি’র ক্যামপেইন, মার্কেট, এনগেজমেন্ট ফ্যাসিলিটেটরবৃন্দ। অনুষ্ঠানে ১২৫ জন ধর্মীয় নেতা ও কাজী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সমাজের ব্যাধি। এই বাল্যবিবাহ একটি সুন্দর জীবনের স্বপ্ন শেষ করে দেয়। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স নুন্যতম ২১ বছর এবং মেয়েদের বয়স ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। কিন্তু দারিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ হয়ে আসছিল। তাই সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে ৫টি ইউনিয়নে ১১০০৭ টি পরিবারে সার্ভের মাধ্যমে অবিবাহযোগ্য কিশোরী ৩৩২১ জন এবং কিশোর ৪৩৫৮ জনের তথ্য সংগ্রহ করা হয়। গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ থেকে বিরত থাকতে উদ্ভুদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব হওয়ায় ইতোমধ্যে ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

আগামী ১৭ই সেপ্টেম্বর দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সভায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!