রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে সমন্বয়ে কাজ করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র আয়োজনে ঢাকায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য আলহাজ¦ আব্দুল গফ্ফার, নাসির উদ্দিন, সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, ইকবাল মাসুদ, মো. কামরুজ্জামান, কাজী সালাহউদ্দিন, ট্রেজারার রেজাউল হক রেজা প্রমুখ।

আলোচনা সভায় সকলের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা জেলার উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলার উন্নয়নে জেলার এমপিদের নিয়ে সংলাপ, জেলার কৃতি সন্তান সচিব ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে আলোচনা করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়ও সাতক্ষীরার উন্নয়নে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ১৫ দফা দাবী উপাস্থাপন করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!