শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি

তালায় সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।  আজ রবিবার (১ সেপ্টেম্বর’২৪) বিকালে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সকলের সম্মতিতে আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার কে সভাপতি ও ইনকিলাব পত্রিকার তালা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক কালবেলা পত্রিকার তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, সহ-সভাপতি দ্যা এডিটরস এর এস এম নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদের সেকেন্দার আবু জাফর, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের খবর পত্রিকার শফিকুল ইসলাম, আর্থ সম্পাদক সাতক্ষীরার সকালের তাপস সরকার, দপ্তর সম্পাদক দৈনিক কাফেলার মুকুল হোসেন, প্রচার সম্পাদক তালার খবরের এম খায়রুল আলম, মহিলা সম্পাদিকা প্রতিদিনের কথার শিরিনা সুলতানা।

নির্বাহী সদস্য, দৈনিক সংগ্রাম পত্রিকার মোঃ নুর ইসলাম, দক্ষিনাঞ্চল প্রতিদিনের অর্জুন বিশ^াস, দৈনিক যশোর পত্রিকার কাজী ইমরান হোসেন, দৈনিক রানার পত্রিকার শেখ ইমরান হোসেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার আসাদুজ্জামান রাজু প্রমুখ। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য তরিকুল ইসলাম, সৈয়দ মারুফ, কুদ্দুস পাড়, আজমল হোসেন জুয়েল, সন্তোষ ঘোষ, বিল্লাল হোসেন এসময় উপস্থিত ছিলেন। এসময় তালার সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে তালা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!