বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তায় তালায় ইটের রস্তা সংস্কার

✍️সেলিম হায়দার📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। আজ বুধবার (১৪ আগষ্ট’২৪) তালা উপজেলার হাজরাকাটি- কাঠবুনিয়া গ্রামে যাতয়াতের প্রায় দুই কিলোমিটার ইটের সলিং সংস্কার করা হয়।

এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগীর খামারে খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। অবশেষ তাঁরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন।

জানা যায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটিকাঠবুনিয়া গ্রামের বাসিন্দাসহ ঘের মালিকরা সোমবার থেকে রস্তা সংস্কারের কাজ করছেন।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ১৬-২০ জন রাস্তা সংস্কারের কাজ করছেন। ট্রলিতে করে আদলা ইট ও ভীট বালি বহন করে রাস্তায় আনছে। অনেকে সেই ইট ঝুড়িতে করে রাস্তয় ফেলছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট ধসে রাস্তা ভেঙে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির সময় ঘেরের পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা মৎস্য ও পল্টির খাবার কৃষকেরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করছে। রাস্তা সংস্কারে উদ্যোগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা বজলু বিশ্বাস, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সমাজ সেবক নুর ইসলাম বিশ্বাস, অসিত সাহা, দিবাস চন্দ্র ঘোষ ছাড়াও আরো অনেকে।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, এ রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ করেছি বৃষ্টির মধ্যে কাজ করা যাবেনা বৃষ্টির পরে কাজ হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!