শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত 

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

আজ মঙ্গলবার (৩০ জুলাই ‘২৪) বেলা ১১টায় সিনিঃ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য খামারী ও উপজেলার বিভিন্ন সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার পরিচালনায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছ চাষে সফলতা পেতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক ও ঈমন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!